Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নগরে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে হত্যা

নগরের হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোড এলাকায় রাস্তায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করেছে স্বামী। এ ঘটনায় তাকে পিটুনি দিয়ে স্থানীয় লোকজন পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

মঙ্গলবার (২০ জুলাই) রাতে দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নিহত নারীর নাম রেহেনা বেগম (৩০)। তার বাড়ি নোয়াখালী। স্বামী জাহাঙ্গীর হোসেন (৩৮) বাগেরহাটের মোংলা থানার কেওড়াতলা গ্রামের মো. আলমগীরের ছেলে। তারা বৌ বাজার আমতল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে মাদরাসায় পড়ে।

ওসি রফিকুল ইসলাম জানান, জাহাঙ্গীর তিন বছর আগে দুবাই গিয়ে একমাস আগে দেশে ফিরে আসে। দুবাইয়ে থাকা অবস্থায় স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্ক নিয়ে তার সন্দেহ সৃষ্টি হয়। এ নিয়ে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। রেহেনা ৬ মাস আগে অভিমান করে মেয়েকে নিয়ে ভাড়া বাসায় চলে যায়।

‘মঙ্গলবার বিকেলে তাকে আনতে যায় জাহাঙ্গীর। আসার পথে দুজনের মধ্যে ঝগড়া হলে রেহেনা ফিরে যেতে চায়। এসময় জাহাঙ্গীর সড়কের ওপর রেহেনাকে ছুরিকাঘাত করে। তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীরকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা’ বলেন ওসি।

Leave A Reply

Your email address will not be published.