Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নতুন কোনো সিদ্ধান্তে যেতে চান না নাঈম

09বিনোদন ডেস্ক:
টিভি নাটক নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে অভিনেতা নাঈমের। এরইমধ্যে বেশ কিছু নতুন নাটকের কাজ শেষ করেছেন তিনি। নাটকের পাশাপাশি একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এ অভিনেতা। সৈয়দ নাবিল আশরাফের পরিচালনায় এর নাম ‘ভালোবাসার রংধনু’। দীর্ঘদিন আগে শ্যুটিং শেষ হলেও এখন পর্যন্ত ছবিটি ঝুলেই রয়েছে। মুক্তির আলো দেখছেন না নাঈম। আর তাই এ মুহূর্তে চলচ্চিত্র নিয়ে নতুন কোনো সিদ্ধান্তে যেতে চান না তিনি। এ প্রসঙ্গে নাঈম বলেন, ছবিটির শ্যুটিং শেষ হয়েছে অনেক আগেই। এখনও মুক্তির কোনো খবর দেখছি না। নতুন কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাবও পেয়েছি। কিন্তু দর্শক চলচ্চিত্রে আমাকে কীভাবে গ্রহণ করবেন সেটা দেখার অপেক্ষায় আছি। একজন শিল্পী হিসেবে দর্শকের কথা আমার মাথায় রাখা উচিত। এখন আমি যদি ছবিতে ভালো পারফরম না-ই করি তা হলে আবার নতুন করে চলচ্চিত্রে যাব কেন? তাই আপাতত নতুন কোনো সিদ্ধান্তে যেতে চাই না। এ মুহূর্তে আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নাঈম। তবে উপস্থিতি কম ধারাবাহিক নাটকে। ধারাবাহিকে আগের মতো সময় দিচ্ছেন না বলে জানান তিনি। বর্তমানে সাখাওয়াত মানিকের পরিচালনায় ‘মেঘে ঢাকা শহর’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, আগে একসময় বেশ ক’টি সিরিয়ালে অভিনয় করেছি। কিন্তু ভালো গল্প আগের মতো এখন আর পাই না। দেখা কয়েকটি পর্ব দেখার পর দর্শকের রেসপন্স পাওয়া যায় না। তাই ধারাবাহিকের কাজ এখন একেবারেই কমিয়ে দিয়েছি। সম্প্রতি শ্যুটিং শুরু হওয়া ‘মেঘে ঢাকা শহর’ নাটকটির গল্প বেশ ভালো লিগেছে। সর্বশেষ শিহাব শাহীনের পরিচালনায় ‘ভালোবাসার চতুষ্কোণ’ নাটকে অভিনয় করেছি। শেষ হওয়ার পর এ নাটকটির মতো কোনো গল্প পেলে আবারও ধারাবাহিকে নিয়মিত হবো। তাই নতুন নাটকটির কাজ শুরু করলাম। আশা করি প্রচারে এলে দর্শকের কাছে ভালো লাগবে।

Leave A Reply

Your email address will not be published.