Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নতুন বছরে নতুন লুক

06-Aishwarya Raiবিনোদন ডেস্ক:
নতুন বছরে নতুন লুক। প্রাক্তন বিশ্বসুন্দরী যে বেশ গুছিয়েই কামব্যাকটা করছেন সে তো দিব্যি টের পাওয়া যাচ্ছে। কিন্তু প্রস্তুতি ঠিক কতটা তার আন্দাজ পাওয়া গেল সম্প্রতি। একটি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঐশ্বরিয়া একটি অ্যাড শুটের জন্য সম্পূর্ণ নতুন হেয়ার স্টাইলে ক্যামেরায় পোজ দিলেন। ছবিতে দেখা যাচ্ছে অ্যাশের পরনে লালা পোশাক ও চুলে লাল ব্যান্ড?চোখে স্মোকি মেকআপ। ঠোঁটে গাঢ় লাল ছোঁয়া। এই নতুন হেয়ার স্টাইলে শত্তুরের মুখে ছাই দিয়ে ৪১ বছর বয়সী অভিনেত্রীর বয়স এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। সঞ্জয় গুপ্তার ‘জজবা’ ছবিতে ফিরছেন তিনি। মুখ্য চরিত্রে বচ্চন বহুরানি ছাড়াও রয়েছেন ইরফান খান, শাবানা আজমি, অনুপম খের ও আরও অনেকে। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি ছবিতে কাজ করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

Leave A Reply

Your email address will not be published.