Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নতুন বিজ্ঞাপনে ফ্রেস ওয়াশের নিপুণ

b-10
বিনোদন ডেস্ক:
মেয়েকে দেখতে এক মাসের জন্য লন্ডনে পাড়ি জমিয়েছেন নিপুণ। দেশ ছাড়ার আগে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। মমতাজ নিম ফ্রেস ওয়াশের এই বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দিয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। বিভিন্ন টিভি চ্যানেলে এখন এটি প্রচার হচ্ছে। এ প্রসঙ্গে নিপুণের বক্তব্য, ‘বিজ্ঞাপনটি নির্মাণের ভাবনা আমার পছন্দ হয়েছে। আমাকে অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এতে।’ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশে ফিরবেন নিপুণ। ফিরেই অরূপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’ ছবির বাকি কাজ শেষ করবেন তিনি। এতে তার সহশিল্পী ফেরদৌস। এ ছাড়া নিপুণের হাতে আছে গাজী মাজহারুল আনোয়ারের ‘আপোষহীন’ এবং ওয়াকিল আহমেদের ‘লাভ ইন কোরিয়া’। বাপ্পারাজের ‘কার্তুজ’ ও ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’ ছবি দু’টির কাজ শেষ। মুক্তির অপেক্ষায় আছে শাহ আলম কিরণ পরিচালিত ‘একাত্তরের মা জননী’।


Leave A Reply

Your email address will not be published.