Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নতুন মিশন শুরু বুবলীর

নতুন মিশন শুরু বুবলীর
নতুন মিশন শুরু বুবলীর

ঢালিউডের আলোচিত নায়িকা বুবলী। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ছবি উপহার দিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। এ ছবিতেও তার নায়ক শাকিব খান।

সম্প্রতি একই নায়কের সঙ্গে ‘ক্যাপ্টেন খান’ নামে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর পরিচালক ওয়াজেদ আলী সুমন। আজ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক।

নতুন ছবি প্রসঙ্গে বুবলী বলেন, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া ছবির শুটিং করার পর একটি বিজ্ঞাপনে অংশ নিই। কিছুদিন আগে কলকাতায় বিজ্ঞাপনটির শুটিং শেষ করি। ক্যাপ্টেন খান ছবির শিডিউল আগেই দিয়ে রেখেছি।

অন্যদিকে এ ছবির নায়ক শাকিব খান কলকাতায় অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। তার সঙ্গে কথা বলেই এ ছবির শিডিউল ঠিক করা হয়েছে। আজ থেকে শুটিং শুরু হচ্ছে।’

এদিকে ক্যাপ্টেন খান ছবিটি পরিচালনা করার কথা ছিল উত্তম আকাশের। কিন্তু শেষদিকে এসে পরিচালক পরিবর্তন হয়েছে। তার জায়গায় পরিচালক হিসেবে এসেছেন ওয়াজেদ আলী সুমন। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজনা সংস্থাটির তৃতীয় ছবি এটি।

Leave A Reply

Your email address will not be published.