Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নতুন মিস আমেরিকা

Miss america
রঙ্গমঞ্চ ডেস্ক:
নিউইয়র্কের সুন্দরী কিরা ক্যাজান্টসেভ নতুন মিস আমেরিকা নির্বাচিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর তার মাথায় মুকুট পরিয়ে দেন প্রথম ভারতীয়-আমেরিকান মিস আমেরিকা নিনা ড্যাভালুরি। এ নিয়ে টানা তৃতীয়বার নিউইয়র্কের মেয়ে মিস আমেরিকার স্বীকৃতি পেলো। টানা আট বছর যুক্তরাষ্ট্রে লাস ভেগাসে অনুষ্ঠিত হওয়ার পর ৯৪তম মিস আমেরিকা সুন্দরী প্রতিযোগিতার আসর বসে আটলান্টিক সিটির ব্রডওয়াক হলে। আমেরিকার অর্ধশত রাজ্যের মেয়েরা এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিন ঘণ্টার এই আয়োজনে প্রশ্নোত্তর ছাড়াও জমকালো গাউন আর সাঁতার-পোশাক পরে মঞ্চে এসেছিলেন তারা। প্রতিযোগিতার অংশ হিসেবে ক্যাজান্টসেভ গেয়ে শোনান ফ্যারেল উইলিয়ামসের বিখ্যাত গান ‘হ্যাপি’। লাল রঙা প্লাস্টিকের কাপ নিয়ে এই গানের পরিবেশনাই অন্যদের চেয়ে অনেকাংশে এগিয়ে দিয়েছিল তাকে। মিস আমেরিকা হওয়ার সুবাদে আগামী বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি

Leave A Reply

Your email address will not be published.