নদী-খাল-পুকুর রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন
বরিশাল প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালের নদী, খাল ও পুকুর রক্ষাসহ বাসযোগ্য বাসস্থানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত কাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইউএন, পিডিও ও বেলা বরিশালের সহযোগিতায় মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সুভাস চন্দ্র। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান, রনজিৎ দত্ত, শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সম্মিলিত প্রচেষ্টা ও আন্দোলনের মাধ্যমে বরিশালে নদী, খাল, পুকুর রক্ষার দাবিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।