Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

এম রুহুল আমিন প্রধান,নবাবগঞ্জ: “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এ শ্লোগান নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সমাবেশের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমানের সভাপতিত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ড্যান্ট মো. কাজী সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল মজিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মো. পারুল বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো.আসাদুজ্জামান, অফিসার্স ইনচার্জ সুব্রত সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, উপজেলা আনসার কর্মকর্তা(ভারপ্রাপ্ত) শাহানাজ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলার কুশদহ ইউনিয়নের দলও নেতা মোজাম্মেল হক । শেষে ভালো কাজের জন্য ১০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে পুরস্কার দেওয়া হয়। সমাবেশে দুই শতাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.