Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে ইয়াবাসহ আটক-১

 নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও বিদেশী মদ সহ মোঃ শওকত আলী(৬৫) নামক ব্যক্তিকে আটক করেছে। সে উপজেলা ভোটারপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ মিয়ার পুত্র। থানা সুত্রে জানা গেছে- শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার এসআই মোঃ রাসেল মন্ডল সঙ্গীয় ফোর্স সহ আটক বক্তির বাড়ীতে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ও ৮ প্যাকেট ম্যাকডল (বিদেশী) মদ সহ তাকে আটক করে। অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন জানান, মাদকদ্রব্য আইনে এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.