Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে জঙ্গিবাদ সন্ত্রাস সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মতবিনময়

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদে সভাকক্ষে শনিবার দুপুরে জঙ্গিবাদ, সন্ত্রাস সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ইউনিয়নের জন-প্রতিনিধিদেরকে নিয়ে “আমরা সবাই ঐক্যবদ্ধ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রিপন হাসানের সঞ্চালনের ইউপি চেয়ারম্যান রাশেদুল কবির রাজু’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিন সভাপতি মোহাম্মদ হাসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন, ২নং ওয়ার্ডের আকরাম সদস্য, ৪নং ওয়ার্ডের ইসাহাক আলী, ৬নং ওয়ার্ডের কামরুজ্জামান, ৭নং ওয়ার্ডের আয়নাল হক, ৯নং ওয়ার্ডের আঃ বাকী, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের সদস্য মৌলুদা খাতুন, সাংবাদিক আঃ সাত্তার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.