Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ২

নবাবগঞ্জ প্রতিনিদি: দিনাজপুরের নবাবগঞ্জে গত বুধবার দিবাগত রাতে উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউপিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে এস.আই মোঃ রেজওয়ানুল হক সঙ্গীয় ফোর্সসহ রাত্রী অনুমান ১০ ঘটিকায় ভাদুরিয়া গ্রামের মৃত আঃ সাত্তারের পুত্র মোঃ আনিছুর রহমান(৩২)’কে ১৫ পিচ্ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। অপরদিকে বুধবার সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় এস.আই আল-মামুন তার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের মালারপাড়া গ্রামের তিন রাস্তার মোড় নামক স্থান হতে ছোট রঘুনাথপুর আদর্শগ্রামের আনছার আলীর পুত্র সৈয়দ আলী(৪২)’কে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে থানা পুলিশ। এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.