নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত
নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু- কিশোর সমাবেশ ও বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা কর্মসুচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৯টায় উপজেলা পরিষদ থেকে বনার্ঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। র্যালি শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোঃ মোশরাফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান(মানিক), মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দবিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। শেষে প্রধান অতিথি রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। এছাড়াও উপজেলা আওয়ামীলী, ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে বিভিন্ন কর্মসুচী পালন করে।