Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে বজ্রাঘাতে কৃষি শ্রমিকের মৃত্যু

বজ্রপাত

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ ৭নং দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর গ্রামের মৃত্যু নয়া মিয়ার পুত্র রফিকুল ইসলাম (৪২) আজ রবিবার দুপুর ১ টার দিকে বজ্রাঘাতে মৃত্যু বরণ করেছে। দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহেল আজিম জানান ওই শ্রমিক বাড়ির পার্শ্ববর্তী ফতের ঘাট আমন ক্ষেতের মাঠে আগাছা উত্তোলনের কাজ করা অবস্থায় বজ্রপাতে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃত্যুও খবর পেয়ে উপজেলা নিবার্হী অফিসার মো. বজলুর রশিদ মৃত্যু রফিকুলের বাড়িতে গিয়ে শোক প্রকাশের সমবেদনা জ্ঞাপন করেন এবং নগদ ৫ হাজার টাকা তার স্ত্রীকে প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.