Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল

নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারী বহুমুখী সমবায় লিঃ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সমিতির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে এ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক বক্তব্য রাখেন। সমিতির অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান এবং সমিতির আয় ব্যায়ে হিসাব তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর । সভায় বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সাদেকুল ইসলাম, মোঃ আমির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান(মানিক), ইউ,পি চেয়ারম্যান সায়েম সবুজ, মোঃ এনামুল হক, মোঃ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.