Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে বিদ্যুৎ, তেল ছাড়াই সনাতন পদ্ধতিতে সেচ

এম রুহুল আমিন প্রধান: দিনাজপুরের নবাবগঞ্জে প্রযুক্তির যুগেও প্রান্তিক শ্রেণির কৃষকেরা সনাতন পদ্ধতি জাত ব্যবহার করে বিদ্যুৎ, তেল ছাড়াই ইরি-বোরো ফসলের সেচ দিচ্ছে। উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের আশুড়ার বিলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষকেরা জাঁত ব্যবহার করে সেচ দিচ্ছে। বিলে বুড়ির দহ এলাকার কৃষক আবু তালেব জানান, তিনি এ জাঁত ব্যবহার করে এক একর জমিতে সেচ দিচ্ছেন। এ সেচের কারণে বিদ্যুৎ, তেল আনুষঙ্গিক খরচ লাগে না। শুধু বাড়তি শ্রম। এছাড়াও ওই গ্রামের হারুনুর রশিদ, জয়নাল সহ ১০ জন কৃষক একই কায়দায় সেচ দিচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.