Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে ব্লক রেইড অভিযান ২৬ মাদক ব্যবসায়ী সহ আটক ৮৫

এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ ব্লক রেইড অভিযান পরিচালনা করে ২৬ জন মাদক ব্যবসায়ী সহ মোট ৮৫ জনকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান- জেলা পুলিশ সুপারের নিদের্শে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্লুক রেইড অভিযান পরিচালনা করে ২৬জন মাদক মামলায়, বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৫৮জন, ও সাজাপ্রাপ্ত ১জন সহ মোট ৮৫ জনকে আটক করে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন নারী রয়েছে। অভিযানে ১২৫ পিস ফেনন্সিডিল, ২০০পিস নেশা জাতীয় ইনজেকশন, ২৬১ পিস ইয়াবা, আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে থানায় রাতেই ২৬টি মাদক মামলা হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন। বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান-মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি মেনে চলা হচ্ছে, আমরা বিন্দু মাত্র ছাড় দিচ্ছিনা মাদকের সংশ্লিষ্টদের কাউকেই।

Leave A Reply

Your email address will not be published.