Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে মটর সাইকেল শোভাযাত্রায় দিনাজপুর-৬ আসনের আগাম নির্বাচনী প্রচারণা

এম রুহুল আমিন প্রধান: দিনাজপুরের নবাবগঞ্জে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমানের নেতৃত্বে আগাম জাতীয় নির্বাচনের গণসংযোগের অংশ হিসাবে মটর সাইকেল শোভাযাত্রা করেছে। আজ মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ ডাকবাংলা চত্বর থেকে এ শোভাযাত্রা শুরু হয়। শোভা যাত্রা শুরু পুর্বে ডাকবাংলা উম্মুক্ত মঞ্চে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি জানান- তিনি দিনাজপুর-৬ আসন (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট)-এর আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি দলীয় নির্দেশনা অনুযায়ী সরকারের উন্নয়নের কর্মকান্ড জনসাধারনের নিকট তুলে ধরার জন্য দিনাজপুর-৬ আসনের ৪টি থানায় এ গণসংযোগের আয়োজন করেছেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মোঃ ছামছুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আঃ রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ তহিদুল ইসলাম, ৭নং দাউদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল আজিম (সোহাগ), সাবেক যুবলীগের সভাপতি মোঃ রোস্তম আলী, জেলা যুবলীগের সহ প্রচার সম্পাদক মোঃ ফয়সাল কবীর, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ নিজামুল হাসান শিশির প্রমুখ উপস্থিত ছিলেন। মটর সাইকেল শোভাযাত্রাটি উপজেলা সদরের মুলক সড়ক প্রদিক্ষন করে ঘোড়াঘাট উপজেলার উদ্দেশ্যে রওনা হয়।

Leave A Reply

Your email address will not be published.