Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র ্যালি ও আলোচনা সভা

Nobabgonjরুহুল আমিন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশে ন্যায় র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে সোমবার দিনাজপুরের নবাবগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। স্থানীয় প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের আয়োজনে র‌্যালী ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে যায়যায়দিন পত্রিকার উপজেলা সংবাদদাতা মোঃ হাফিজুর রহমান (মিলন)’এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আবুহেনা মোস্তফা কামালা, সানরাইজ কিন্টারগার্টেন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, ৩নং গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল কবির, বিট অফিসার নিশিকান্ত মালাকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান, সহ-সভাপতি মো. আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হক, সুলতান মাহমুদ, হাসিম উদ্দিন, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুজিফা সুলতানা, সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.