Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করলেন শিবলী সাদিক এম,পি

মোহাম্মাদ হাসিম উদ্দিন নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়। আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার ১নং
জয়পুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল,জি,ই,ডি) এর তত্তাবধানে ১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ৭৯২ টাকা ব্যায়ে ভাগুলপুর বাজার হইতে তিনপুল আর এন্ড এইচ ভায়া শালঘুরিয়া পর্যন্ত ১৮৫০ মিটার ও ভাগুলপুর হইতে দামোদরপুর পর্যন্ত ১ কোটি ২৮ লক্ষ ২০ হাজার ৮২ টাকায় ১৬৫০ মিটার রাস্তা পাকা করনের উদ্বোধন করলেন দিনজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এম,পি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক শাহা জিয়াউর রহমান মানিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনুল হক চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ উপজেলা এলজিইডি উপ সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.