Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নভেম্বরে রণবীর-দীপিকার বিয়ে

ইতালির লেক কোমোতে বিয়ের আসরে বসতে যাচ্ছে রণবীর-দীপিকা। চলতি বছরের ২০ নভেম্বরে তাঁদের বিয়ে। কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে বিয়ের আয়োজন। তবে এ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি।

বলিউডের বিভিন্ন সূত্র বলছে, কোহলি-আনুশকা শর্মার মতোই নাকি বিয়ের পর ঘোষণা করবেন এই জুটি।

আনন্দবাজারের খবরে বলা হয়, ইতিমধ্যেই নাকি বিয়ের গয়না কিনে ফেলেছেন দীপিকা। তবে চিরাচরিত সোনা, হিরে বা প্লাটিনাম নয়। নায়িকা নাকি রূপোর গয়নায় সাজতে চান।

এদিকে বিয়ের আগে ১০ দিন ধরে বিশেষ পুজো চলবে দীপিকার বাড়িতে। আর নভেম্বরের প্রথম সপ্তাহেই বেঙ্গালুরুতে দীপিকার বাড়িতে চলে যাবেন রণবীর।

দীপিকার মা বেঙ্গালুরুর নন্দী মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলে নিয়েছেন। এখানে বিশেষ পুজোর পর মাত্র ৩০ জন অতিথিকে নিয়ে ইতালিতে যাবেন দীপিকা-রণবীর।

Leave A Reply

Your email address will not be published.