Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি’ ঘিরে রেখেছে র‌্যাব

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। শনিবার বিকেল ৪টার দিকে শহরতলীর গাবতলী এলাকায় ওই বাড়ি র‌্যাব সদস্যরা ঘিরে রাখে। র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জঙ্গি সন্দেহে ওই বাড়িটি বিকেল থেকে ঘিরে রাখা হয়েছে। আমরা সন্দেহ করছি, বাড়িটিতে জঙ্গি রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অধিনায়ক ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে ভেতরে কারা ও কত জন আছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাব জানায়, কয়েক মাস আগে বাড়িটি ভাড়া নেয় সন্দেহভাজনরা।

তবে তাদের পরিচয় সম্পর্কে এখনও মুখ খুলছেন না সেখানে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, অভিযানটি র‌্যাবের। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পুলিশ সদস্যরাও সেখানে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.