Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃ*ত্যু

নরসিংদীররায়পুরার খাকচকে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি, তবে সবাই পুরুষ।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খাকচকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা ৫টি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লা।

Leave A Reply

Your email address will not be published.