Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি; নিহত ২

গণপিটুনি

নরসিংদীর মনোহরদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মনোহরদী থানার ওসি মাহমুদুর রহমান।

এ ব্যাপারে ওসি মাহমুদুর রহমান বলেন, রাতে ৭/৮ জন যুবক গ্রামে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও দুজনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

তিনি জানান, গ্রামে ঘনঘন ডাকাতির অভিযোগ তুলে এলাকাবাসী মোনহরদী থানা ঘেরাও করে রেখেছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.