Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নরসিংদীর নুরালাপুর ইউপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মাধবদী প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদী সদর থানার নুরালাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স‘র চেয়ারম্যানের কক্ষে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে কক্ষে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবিসহ পুড়ে যায় বেশ কিছু আসবাবপত্র।
গত ৯ ফেব্র“য়ারি গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন ও নুরালাপুর ইউনিয়ন পরিষদ সূত্র জানা যায়, অন্যান্য দিনের মত মেম্বার চেয়ারম্যান ও পরিষদের সাথে সংশ্লিষ্টরা বিকেলে অফিসের কাজ শেষে চলে যায়। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা চেয়ারম্যানের কক্ষের পিছন দিকের জানালার কাচ ভেঙ্গে ভিতরে কেরসিন ঢেলে আগুন দেয়। এতে পুড়ে যায় বঙ্গবন্ধুও শেখ হাসিনার ছবিসহ মুল্যবান কিছু আসবাবপত্র।
এব্যাপারে নুরালাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ চৌধুরী জানান, রাতের আধারে কে বা কারা এ কাজ করেছে। আতংক সৃষ্টির জন্যই এ কাজ করা হয়েছে ধারণা করেন তিনি। খবর পেয়ে মাধবদী তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave A Reply

Your email address will not be published.