Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাইজারে বোকো হারামের হামলায় ৩৮ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:   নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিদের এক ভয়াবহ হামলায় ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশীর ভাগই নারী ও শিশু। বুধবার রাতে তারা এ হামলা চালায়।

বৃহস্পতিবার নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী হাসুমি মাসাউদু সরকারি বেতার কেন্দ্রকে বলেন, ‘বোকো হারাম সন্ত্রাসি গ্রুপের সদস্যরা লামানা ও গুমাও গ্রামে হামলা চালায়। এতে প্রাথমিকভাবে ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানা গেছে। এদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৪ জন নারী ও ১০টি শিশু ।’

জিহাদিদের হামলার শিকার এ গ্রাম দু’টি নাইজেরিয়ার পার্শ্ববর্তী দিফা প্রদেশের গুয়েসকারুতে অবস্থিত। নাইজিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বিভিন্ন অংশ বোকো হারামের নিয়ন্ত্রণে রয়েছে।

লেক শাদের পাশের একটি দ্বীপে গত এপ্রিলে ভয়াবহ হামলায় ৭৪ জন নিহত হওয়ার পর নাইজারে এ জিহাদি গ্রুপের এটি সর্বশেষ বড় ধরণের হামলার ঘটনা।

মাসাউদু জানান, এ হামলায় তিনজন আহত হয়েছে। তাদেরকে দিফার প্রাদেশিক প্রাদেশিক রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, তারা এ হামলার সময় আরো শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।

Leave A Reply

Your email address will not be published.