Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাগেশ্বরীর সিনিয়র সাংবাদিক হযরত আলী আর নেই

hazrzt aliআব্দুল গণি, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সিনিয়র সাংবাদিক হযরত আলী আর নেই। তিনি বিদ্যুৎপাড়া গ্রামের মৃত ফজলুল হক ব্যাপারীর ৩য় পুত্র এবং নাগেশ্বরী প্রেসক্লাবের অন্যতম সদস্য। ২২ এপ্রিল শুক্রবার রাত ১টা ২০ মিনিটে নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না ইল্লাহি ও ইন্না …………..রাজিউন। মৃতকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও ৪ সন্তানসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বিকাল সাড়ে ৫ টায় ডিএম একাডেমী ফুটবল মাঠে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে নাগেশ্বরী সকল সাংবাদিক ও সুধি সমাজ গভীরভাবে শোক প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.