Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাটোরে ইউপি সদস্য ও তার ভাইকে কুপিয়ে হত্যা

kupiye-hotta
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোজাফফর হোসেনকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। বাধা দিতে গেলে মোজাফফরের দুই ভাইয়ের হাত ও পায়ের কয়েকটি আঙুল কেটে নেয় দুর্বৃত্তরা। তাঁদের মধ্যে একজন হাসপাতালে মারা যান। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ভাইয়ের নাম হাসেন আলী। আহত আরেক ভাই মহসিন আলী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বরগ্রামের (৬ নম্বর ওয়ার্ড) সাবেক ইউপি সদস্য মোজাফফর ও বর্তমান সদস্য ইউনুস আলীর (৩৮) মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে নিহতের ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, গত ইউপি নির্বাচনে বিরোধের পাশাপাশি চলনবিলের খাস জমি ও মাছ ধরা নিয়ে মোজাফফর ও ইউনুসের মধ্যে বিরোধ ছিল। কারা এই হামলায় অংশ নিয়েছিল, এ ব্যাপারে তদন্ত চলছে।

ময়নাতদন্তের জন্য মোজাফফরের লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.