Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাটোরে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

notoreবড়াইগ্রাম(নাটোর) সংবাদদাতা: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিস্টানপল্লীতে সুনীল গোমেজ (৬০) নামে এক খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সুনীল গমেজ বনপাড়ার মৃত জোসেফ গোমেজের ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশরাফ জানান, সুনীল গমেজের বাড়ি সংলগ্ন মুদি দোকান রয়েছে। তিনি সকাল থেকে দোকান খুলে বেচাকেনা করছিলেন। দুপুর ১২টার দিকে কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পথচারীরা দোকানের আসবাবপত্রের উপর তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিত্কার করে। এতে স্থানীয়রা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা পাওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.