Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নান্দাইলে অতি দরিদ্রের জন্য কর্মসৃজন প্রকল্প

পৌর প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২০১৪-১৫ অর্থ বছরে অতি দরিদ্রের জন্য কর্মসৃজন প্রকল্প প্রথম দফা ৪০ দিনের মধ্যে শ্রমিকেরা ২৫ দিন কাজ করেছে। বাকি ১৫ দিন নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় কাজ করা সম্ভব হয় নি বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এবি এম সিরাজুল হক জানান। এতে করে শ্রমিকেরা ১৫ দিনের কোন অর্থ পাবে না।
জানা গেছে, গাংগাইল ইউনিয়নে ৪০ দিনের জন্য বরাদ্দ ছিল ৯টি ওয়ার্ডে ৯টি প্রকল্পের বিপরীতে ৩৫ লাখ ৬৮ হাজার টাকা। শ্রমিকের সংখ্যা ছিল ৪২৩ জন। প্রকল্প চলাকালীন সময়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. অহিদুল ইসলাম সরজমিনে সকল প্রকল্প পরিদর্শন করেন। এছাড়া গাংগাইল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার (উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা) নিয়মিত প্রকল্প পরিদর্শন করেছেন। শ্রমিকের উপস্থিতি সন্তোষজনক ছিল।
জানা গেছে, শ্রমিকদের মজুরির টাকা অগ্রণী ব্যাংক কালিগঞ্জ বাজার শাখা থেকে শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে বিল পরিশোধ করা হবে।
গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন ও ইউপি সচিব মো. আবুল হোসেন জানান, মামলাজনিত কারণে চেয়ারম্যান হাজতে থাকায় যথাসময়ে কাজ শুরু করতে না পারায় ১৫ দিন কাজ হয় নি। তবে সরকারিভাবে সময় বর্ধিত করা হলে পুনরায় কাজ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.