Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নান্দাইলে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পৌর প্রতিনিধি, নান্দাইল:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৮ এপ্রিল বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে পিসিভি এবং আইপিভি ভ্যাকসিন সংযোজন উপলক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানুর আলম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ, পরিবার পরিকল্পনা অফিসার মো. বদরুদ্দোজা ও প্রেসক্লাবের সভাপতি হান্নান মাহমুদ প্রমুখ।
সভায় পিসিভি (নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন) এবং আইপিভি (ইন অ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন) সংযোজনে সবাইকে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নেয়ার আহ্বান জানানো হয়। অ্যাডভোকেসি সভায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাবুলসহ স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.