Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নান্দাইলে পিতা ও ৩ পুত্র হত্যার ঘটনায় ১২ জনের নামে মামলা

পৌর প্রতিনিধি, নান্দাইল:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাশঁহাটি গ্রামে গত শুক্রবার ঘটে যাওয়া পিতা, ৩ পুত্র হত্যার ঘটনায় রবিবার রাতে নান্দাইল মডেল থানায় এফ আই আর ভুক্ত ১২ জনসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করে নিহত বিল্লাল হোসেনের স্ত্রী বানেছা বেগম একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১ (৭)২০১৫, ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪
আসামীরা হচ্ছে বাশঁহাটি গ্রামের লাল মিয়ার পুত্র জামাল মিয়া (২২), কামাল মিয়া (২৫), কাজল মিয়ার পুত্র আবুল মিয়া (২৫), হিরন মিয়া (২৩), মকবুল হোসেনের পুত্র লাল মিয়া (৬২), মনির উদ্দিনের পুত্র সুরুজ মিয়া (৫০), গিয়াস উদ্দিনের পুত্র মিলন মিয়া (২৫), সবুজ মিয়া (৩০), হাজু রহমানের পুত্র সাইকুল (২৬), নজরুল ইসলাম (৩০) ও আব্দুল আজিজের পুত্র হারুন মিয়া (৪০)। মামলার প্রধান আসামী জামাল মিয়ার মৃতদেহ ঘটনার পরের দিন সকালে বাড়ি সংলগ্ন একটি খালের পাড়ে পাওয়া যায়। বাকী ১০ আসামী পলাতক। তাদেরকে গ্রেফতার করার জন্য জোর তৎপরতা অব্যাহত আছে বলে পুলিশ জানায়। এর মাঝে হারুন মিয়া (৪০) কে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.