Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: নাশকতাকারীদের চিহ্নিত করে দৃষ্টাdownload (3)ন্তমূলক শাস্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে নাটোর ও ফেনী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জঙ্গিবাদী-সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং এই সমস্ত ঘটনার সঙ্গে যারা জড়িত, প্রত্যেক এলাকায় তাদের খুঁজে খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছি।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ট্রাকের ড্রাইভার, হেলপার মেরে তার কী অর্জন হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে প্রতিপক্ষ করে কোনো রাজনৈতিক নেতা এভাবে মানুষ খুন করতে পারে, এটা আমি ভাবতেই পারি না। রাজনীতি যদি জনগণের স্বার্থে হয়, জনগণের কল্যাণে হয়, তাহলে জনগণকে কেন হত্যা করা হচ্ছে।’

আন্দোলনের নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে ‘বিএনপির শুধু শক্তিই ক্ষয় হয়েছে’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘জনগণকে খুন করে তার কী অর্জন? ওনাকে কোর্টেও যেতে হয়েছে। সারেন্ডার করতে হয়েছে। আবার ঘরেও ফিরে যেতে হয়েছে। আওয়ামী লীগ কিন্তু বহাল তবিয়তেই আছে।’

শেখ হাসিনা বলেন, ‘আশা করি, ভবিষ্যতে আর কোমরে এত জোর হবে না যে, আবার সরকার নামানোর কথা চিন্তা করতে পারবে।’

Leave A Reply

Your email address will not be published.