Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাশকতারীদের বিরুদ্ধে ‘আইনি প্রতিশোধ’ নেয়া হবে -বেনজীর

benjir ahmedকুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে সাতজন পুড়িয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের বিরুদ্ধে ‘আইনি প্রতিশোধ’ নেয়া হবে বলে জানিয়েছেনর্ যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গত কাল কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় বেনজীর এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি শান্তিপ্রিয় মানুষ হত্যা করে কী অর্জিত হয়েছে, তা জানতে চান। একই সঙ্গে ওই হত্যাকাণ্ডকে লজ্জার বিষয় বলে অভিহিত করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেন, একটি লাশ পড়লে এর পরিবর্তে দুটি লাশ ফেলে দেওয়ার ক্ষমতা পুলিশের আছে।র্ যাব-১১ আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি শফিকুল ইসলাম মহাসড়ক পাহারা দিতে স্থানীয় জনগণকে অনুরোধ জানান। কুমিল্লার জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল,র্ যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়া, ১০ বিজিবি কমান্ডার জাকির হোসেন, হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিমসহ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.