Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাশকতার অভিযোগে রাসিক কাউন্সিলর হাবিব আটক

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত কাল বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের দাশপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বতর্মানে সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাসিক কাউন্সিলর হাবিবুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে মহানগরে ২০ দলের ডাকা অবরোধ-হরতালের নাশকতায় মদদ দেওয়ার অভিযোগ গুরুতর।
তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.