Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাসিরপুরের পরে বড়হাটে অভিযান: মনিরুল

মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযান শেষে বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জঙ্গি আস্তানা পর্যবেক্ষণে এসে তিনি মৌলভীবাজারের বড়হাটে সাংবাদিকদের কাছে একথা জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানা রেকি (দেখে) করে গেলাম। বৈরি আবহাওয়ার কারণে অভিযান বিলম্বিত হচ্ছে।’

তিনি বলেন, ‘এখন নাসিরপুরে অভিযান শেষ করে আমরা শিগগিরই বড়হাটে অভিযান শুরু করব।’

মনিরুল ইসলাম বলেন, ‘নাসিরপুরের ভবনটি আমরা এখনও দখলে নিতে পারিনি। সে কারণে সেখানে কী অবস্থা, তা আমরা বলতে পারছি না। অভিযান শেষ হলে বলতে পারব।’

দুটি স্থানে কতজন জঙ্গি আছে- এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘অনুমানের ওপর কে আছে বা কতকজন আছে বলা যাবে না।’

Leave A Reply

Your email address will not be published.