Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

না শুভশ্রী নয়, নুসরাত ফারিয়া

b-5বিনোদন ডেস্ক:
১৯ শে এপ্রিল রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় যৌথ প্রযোজনার ছবি ‘প্রেমী ও প্রেমী’র মহরত ও নায়িকা পরিচিতি অনুষ্ঠান। ছবিটির নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় মডেল উপস্থাপিকা নুসরাত ফারিয়াকে। কিন্তু একদিন পার হতে না হতেই ছবিটির নায়ক অঙ্কুশের বরাত দিয়ে কলকাতার আনন্দদিন ম্যাগাজিন খবর প্রকাশ করে যে, নায়ক অঙ্কুশ জানেন না তার নায়িকা নুসরাত ফারিয়া। পত্রিকাটি আরও বলে, ‘প্রেমী ও প্রেমী’তে মূলত অভিনয় করার কথা শুভশ্রী গাক্সগুলির। অঙ্কুশের সঙ্গে নাকি সেভাবেই চুক্তি হয়। বিষয়টি নিয়ে গত দু’দিন ধরে চলচ্চিত্র পাড়ায় নানা গুঞ্জনও শোনা গেছে। এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানালেন, ‘বিষয়টি অঙ্কুশকে জানানো হয় নি এটা ঠিক, কিন্তু ছবিতে অঙ্কুশের বিপরীতে শুভশ্রী নয় নুসরাত ফারিয়াই অভিনয় করবেন।’ উল্লেখ্য আগামী ৮ ই জুন স্কটল্যান্ডে ছবিটির শ্যুটিং শুরু হবে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ।

Leave A Reply

Your email address will not be published.