Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নিউইয়র্ক ও লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

নিউইয়র্ক ও লন্ডনে ৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সন্ধ্যা সাতটায় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিউইয়র্ক যান মির্জা ফখরুল।

এ সফরে তিনি জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব মেরোস্লাভ জেনকার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরের সাথেও বৈঠক হয় তার।

Leave A Reply

Your email address will not be published.