Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নিউজিল্যান্ড টেস্টে প্রথম দিনের খেলায় বাংলাদেশের সংগ্রহ ১৫৪/৩

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৪০.২ ওভার। বৃষ্টির জন্য দুই বার খেলা বন্ধ হয়ে যায়। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৪ রান।

মুমিনুল অপরাজিত আছেন ৬৪ রানে। একবার জীবন পাওয়া সাকিব আল হাসান ব্যাট করছেন ৫ রানে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ৬ ইনিংসে চতুর্থ অর্ধশতক পাওয়া তামিম ফিরেছেন ৫৬ রানে। সকালে বেশিক্ষণ টেকেননি অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।

অফ স্টাম্পের অনেক বাইরের খেলতে গিয়ে ২৬ রানে আউট হয়েছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের ১৫৪ রানের সিংহভাগই এসেছে বাউন্ডারি থেকে। ২৬টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা।

Leave A Reply

Your email address will not be published.