Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে

Nijami

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মওলানা মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।

কঠোর নিরাপত্তায় ১০টা ৩৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে তাকে নিয়ে রওনা দিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার সকালে কাশিমপুর কারাগারে মতিউর রহমান নিজামীর সঙ্গে তার স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের ১০ জন সদস্য স্বাক্ষাৎ করেন।

গত বৃহস্পতিবার (৫ মে) নিজামীর রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।

রিভিউ আবেদন খারিজ হওয়ায় নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার সব আইনি প্রক্রিয়া শেষ। বাকি আছে শুধু প্রাণভিক্ষা।

Leave A Reply

Your email address will not be published.