Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

“নিজামীর ফাঁসি” পশ্চিমাদের নীরবতায় তুর্কি প্রেসিডেন্টের নিন্দা

tpm
৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের ঘটনায় নীরবতা পালন করায় ইউরোপীয় নেতাদের ভৎসনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি অভিযোগ করেন, পশ্চিমারা দ্বিমুখী নীতি প্রদর্শন করছে। খবর ডন’র।

রবিবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে পশ্চিমা নেতাদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘আপনারা যদি রাজনৈতিক হত্যাকাণ্ডের বিরোধী হন, তাহলে মতিউর রহমান নিজামীর ফাঁসির ঘটনায় কেন নীরব থাকলেন?’ তিনি বলেন, ‘আপনারা কেউ কী ইউরোপের কাছ থেকে কিছু শুনতে পেয়েছেন? না কিছুই পাননি। এটাকেই বলে দ্বিমুখী নীতি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ফাঁসিতে ঝুলিয়ে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে নিজামীর ফাঁসির ঘটনায় তুরস্ক তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে বাংলাদেশ সরকার এ তথ্য অস্বীকার করে। ডন।

Leave A Reply

Your email address will not be published.