Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘নিজেদের মাটিতে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক:
শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন অলরাউণ্ডার রায়ান ম্যাক্লারেন। টি-টোয়েন্টি আর ওয়ানডে যে ভিন্ন ব্যাপার সে সম্পর্কে তিনি বলেছেন, ‘ওয়ানডের উইকেট হয়তো টোয়েন্টি২০ মতো নয়। আমার কাছে মনে হয়,খুব বেশি ব্যবধান থাকবে না। এরপরও সিরিজটি কঠিন হবে। কারণ নিজেদের মাটিতে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ।’ বাংলাদেশের কন্ডিশনে আইপিএলের অভিজ্ঞতা লাগা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আইপিএলে অনেকেই অভিজ্ঞ হয়েছে। তবে এখানকার উইকেট ভারতের মতো নয়। এখানকার উইকেটে মানিয়ে নিতে হবে। এটা আমাদের জন্য কঠিন একটি চ্যালেঞ্জ।’

Leave A Reply

Your email address will not be published.