Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নিজের জমানার সব অভিনেত্রীকে ছাপিয়ে যাবেন প্রিয়া – ঋষি কাপুর

নিজের জমানার সব অভিনেত্রীকে ছাপিয়ে যাবেন প্রিয়া - ঋষি কাপুর
নিজের জমানার সব অভিনেত্রীকে ছাপিয়ে যাবেন প্রিয়া – ঋষি কাপুর

সোশ্যাল মিডিয়ার বদৌলতে প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার নামটি এখন সিনেমা ভক্তদের মুখে মুখে। বিশ্ব ভালোবাসা দিবসের দুই দিন আগে চোখের হাল্কা ইশারায় স্কুল জীবনের প্রেমের অনেক ঘটনাই দর্শকদের মনে করিয়ে দিয়েছেন এই মালয়ালম অভিনেত্রী। এ বার তাকে না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করলেন বলিউডের শক্তিমান অভিনেতা সত্তরোর্ধ্ব ঋষি কাপুর।

প্রিয়া প্রকাশের জাদুতে মুগ্ধ হয়ে ঋষি কাপুর ভবিষ্যদ্বাণী করেছেন, নিজের জমানার সব অভিনেত্রীকে ছাপিয়ে যাবেন প্রিয়া।

শনিবার এক টুইটে ঋষি বলেন, এই প্রিয়া ভ্যারিয়র নামের মেয়েটি বিরাট তারকা হবে আমি এখন থেকে বলে রাখছি। এর এত এক্সপ্রেশন, এত ছলাকলা অথচ এমন সারল্য। প্রিয়া, তুমি তোমার সমসাময়িক সব অভিনেত্রীকে ছাপিয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তারপরেই তাঁর হাহুতাশ, আচ্ছা, আমার সময়ে তুমি এলে না কেন?

কেরালার ত্রিসুর শহরে বিমলা কলেজের বি.কম প্রথম বর্ষের ছাত্রী প্রিয়ার বয়স ১৮। ওমার লুলু পরিচালিত মালয়ালম ছবি ‘ওরু আদার লভ’ ছবিটি দিয়েই অভিনয় জীবনের শুরু হতে চলেছে প্রিয়ার। ছবি রিলিজের আগে এই ছবিরই ‘মাণিক্য মালারায়া পুভি’ গানের ছোট্ট একটি ক্লিপের দৌলতে ইতিমধ্যেই বিপুল ফ্যান ফলোয়ারও তৈরি হয়ে গিয়েছে এই অভিনেত্রীর। বলিউডে এখনও পা রাখেননি তিনি। তার আগেই এল ঋষি কাপুরের প্রশংসা। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করেননি প্রিয়া।

Leave A Reply

Your email address will not be published.