Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নিজের জীবনী লেখার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাডোনা

বিনোদন ডেস্ক:

তিনি পপসম্রাজ্ঞী, ৫৬ বছর বয়সে এসেও মঞ্চে তরুণীদের মতো হাত-পা ছুঁড়ে তৈরি করতে পারেন উন্মাদনা। টেক্কা দিতে পারেন এই প্রজন্মের গায়িকাদেরকেও। তার সংগীতজীবন সবার জন্যই ঈর্ষনীয়। ব্যক্তিজীবনটাও অনেক নাটকীয়তায় ভরা। তাই ম্যাডোনার জীবন বইয়ের পাতায় পড়ার আগ্রহ দুনিয়া জোড়া। তিনি নিজেও সেটা জানেন। তাই এবার আÍজীবনী লেখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন এই গায়িকা-অভিনেত্রী। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে ম্যাডোনা কলম ধরার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই আÍজীবনীতে অনেক কিছুই লেখার আছে। অনেক গল্প বলার আছে আমার। বইটি লিখতে গিয়ে কিছুই আড়াল করবো না। গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক সব ঘটনাই লিখবো।’ ১৯৮২ সাল থেকে শুরু হয় ম্যাডোনার জাদুময় পথচলা। এখনও তা অমলিন। কিছুদিন আগে বাজারে এসেছে তার ত্রয়োদশ স্টুডিও অ্যালবাম ‘রেবেল হার্ট’। আগামী অ্যালবামের আগেই তার আÍজীবনী প্রকাশ হবে বলে আশা ভক্তদের।

Leave A Reply

Your email address will not be published.