Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নির্বাচনকে কেন্দ্র করে পাকিস্তানে সহিংসতা

পাকিস্তানে নির্বাচনকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্থানে সহিংসতার খবর মিলছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি ভোটকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার সময় কোয়েটা শহরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সময় বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানে স্থানীয় সময় সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এবারই প্রথম ১০ ঘন্টাব্যাপী ভোটগ্রহণ চলবে। পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ২৭২টি আসন এবং প্রাদেশিক পরিষদের ৫৭৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.