Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিলামে উঠতে চলেছে ট্রাম্পের বাড়ি!

কিছুদিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে, কুইনসে একটি বাড়ি নিলাম হতে চলছে যার সঙ্গে ট্রাম্পের শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে।

নিলামকারীদের মতে, এই নিলামে বাড়ির মূল্য অনেক বেশি হবে, কারণ এর সঙ্গে ট্রাম্পের নাম জড়িয়ে রয়েছে।

এই বাড়িটির নির্মাণ করিয়েছিলেন ট্রাম্পের পিতা ফ্রেড ট্রাম্প। এখানে ডোনাল্ড ট্রাম্প শৈশবের চার বছর কাটিয়েছেন। প্যারামাউন্ট রিয়্যালিটি ইউএসএ কোম্পানীর পক্ষ থেকে নিলাম করা হচ্ছে এই বাড়িটিকে।

প্যারামাউন্টের পক্ষ থেকে মিশা হেগানি জানিয়েছেন, অন্যান্য রিয়েল স্টেট সম্পত্তি থেকে এই বাড়িটির মূল্য অনেক বেশি। গত বছর মাইকেল ডেভিস নামে এক ব্যক্তি, এই বাড়িটিকে প্রায় ১৪লাখ ডলারে কিনেছিল। তার পক্ষ থেকেই প্যারামাউন্ট এই বাড়িটি নিলামে তুলতে চলেছে।

সূত্র: কলকাতা২৪

Leave A Reply

Your email address will not be published.