Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নিলামে রের্কড দাম মিশরের বিড়াল মূর্তির

image_118580_0আন্তর্জাতিক ডেস্ক:

বাতিল মনে করায় জঞ্জাল ফেলার ঝুড়িতে ঠাঁই হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত নিলামঘরে ব্রঞ্জের তৈরি এই বিড়ালের মূর্তিই বিক্রি হলেঅ ৫২ হাজার বৃটিশ পাউন্ডে। মূর্তিটি বিড়ালের। মিশরবিদরা অনুমান করছেন, এই মূর্তির বয়স অন্তত ২,৫০০ বছর। এই হিসাব অনুযায়ী সেই সময় মিশরের সিংহাসনে তখন ছিলেন ২৬তম বংশের ফ্যারাওরা। আজ থেকে প্রায় ২,৮০০ বছর আগে থেকেই মিশরীয়রা অন্য অনেক জন্তুর মতোই বিড়ালেরও উপাসনা করতেন। বিড়াল দেবতার নাম ছিল ‘বাস্ত’ বা ‘বাস্তেত’। নিলামে বিক্রি হওয়া এই মূর্তিটির কানে সোনার দুল পরানো ছিল। জানা যায়, লন্ডনে মিশরীয় প্রাচীন বস্তু বেচা-কেনা করার একটি সংস্থার অন্যতম প্রধান জনৈক ডগলাস লিডেলের কাছে এই মূর্তিটি ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, মূর্তিটি নিলামে ৫,০০০ পাউন্ডে বিক্রি হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.