Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলফামারীতে গ্রাম্য বাজারে আগুন, ৬০ দোকান পুড়ে ছাই

fire picনীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার সদর বাজারে আগুন লেগে প্রায় ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গত কাল সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ডিমলার চুড়ি পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিমলা, ডোমার ও নীলফামারী সদর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ইলেকট্রনিক্স, চুড়ি, মনিহারী ও কাপড়ের দোকানসহ প্রায় ৬০টি দোকান পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার ফায়ার সার্ভিসের ইনচার্জ ফসির উদ্দিন জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.