Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারীতে জনপ্রতি ফিতরা ৬০টাকা নির্ধারণ

ডিমলা প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারী জেলায় জনপ্রতি ৬০টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। গতকাল দুপুরে শহরের আলিয়া মাদ্রাসায় জেলা পর্যায়ে আলেমদের নিয়ে অনুষ্ঠিত সভায় ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৩৬ টাকা কেজি দরে ১৬৫০ গ্রামের দাম অনুপাতে নীলফামারী জেলায় জনপ্রতি ফিতরার টাকা নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা একরামুল হক। নীলফামারী বড় মসজিদের ইমাম মুফতি খন্দকার আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা পর্যায়ে আলেমদের উপস্থিতিতে ফিতরা নির্ধারণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.