Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

images-1নীলফামারী প্রতিনিধি: দুই মাদক ব্যবসায়ীকে নীলফামারীর কিশোরীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান গোপন সংবাদে সোমবার রাত সোয়া ১১টার দিকে কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিন রাজিব গ্রামে অভিযান চালিয়ে ৫১ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করা হয় দুইজনকে। এরা হলো উক্ত গ্রামের জিল্লুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মনোয়ার হোসেন (৩৫) ও সায়িদার রহমানের ছেলে আট নম্বর ওয়াডের সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী((৪০)। এরা দুইজনে একত্রে গোপনে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.