নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদরের শালমারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুন নাহার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সদর উপজেলার লক্ষ্মীছাপ ইউনিয়নের শালমারায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুন নাহার শালমারা গ্রামের মো. জালাল উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বামী জালাল উদ্দিন জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের ক্ষেতে যাওয়ার সময় মোটরের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা জানান, এ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।